প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
cox24newsbd.com
cox24newsbd.com Mosjid market high school road chakaria municipality
০১৭৮৪৮৭৪৮৪৪ | cox24news2024@gmail.com
জাতীয়

স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান: মুহাম্মদ শাহজাহান

পাঁচলাইশ থানা জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান
প্রতিবেদক: কক্স২৪ নিউজ ডেস্ক। প্রকাশ: Jul 27, 2026 প্রিন্ট: 29 Jul 2026, 10:36 AM
স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান: মুহাম্মদ শাহজাহান
পাঁচলাইশ থানা জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, একটি আধুনিক ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তুলতে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে হবে।

শনিবার (২৬ জুলাই) নগরীর দি কিং অব চিটাগং কনভেনশন হলে পাঁচলাইশ থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে নগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, চট্টগ্রামের জন্য সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিদেরই মেয়র ও কাউন্সিলর প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সহকর্মী ও যোগ্য উত্তরসূরি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি একজন যোগ্য প্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছেন। একইভাবে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের তরুণ কাউন্সিলর প্রার্থী নতুন প্রজন্মের ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতার সময় জামায়াতের প্রার্থীরা নগরীর ৪১টি ওয়ার্ডে মানুষের পাশে দাঁড়িয়ে জনআস্থা অর্জন করেছেন। তিনি দাবি করেন, মেয়র প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী তার দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে নগরবাসীর প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।

মেয়র প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বশর, ফয়সল মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্টেন্ট সেক্রেটারী ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ড. আ ম ম মাসরুর হোসাইন।

থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমীর সোলায়মান চৌধুরী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদুল ইসলাম আজাদ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলী, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, মাওলানা আব্দুর রহিম, জাহান উদ্দিন, আজিজুল হক, আবু নাসের মো. শাফিউল আজিম মন্টি, মাওলানা আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আব্দুল মালেক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ ইলিয়াস আরব, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, মুহাম্মদ ইসমাইল, শহীদুল্লাহ তালুকদার, ইমরান সিকদারসহ স্থানীয় নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com