প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
cox24newsbd.com
cox24newsbd.com Mosjid market high school road chakaria municipality
০১৭৮৪৮৭৪৮৪৪ | cox24news2024@gmail.com
রাজনীতি

কুরআনের আলো ছড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: রফিকুল ইসলাম খান

কুরআনের আলো ছড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’: মাওলানা রফিকুল ইসলাম খান
প্রতিবেদক: কক্স২৪ নিউজ ডেস্ক। প্রকাশ: Jul 27, 2026 প্রিন্ট: 29 Jul 2026, 09:39 AM
কুরআনের আলো ছড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: রফিকুল ইসলাম খান
ছবি: কুরআনের আলো ছড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’: মাওলানা রফিকুল ইসলাম খান


বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের উদ্যোগে ২৭ জুলাই সোমবার দুপুর ২:০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়।

মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারী এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম ও সেক্রেটারি ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি। 

এছাড়াও বক্তব্য প্রদান করেন দেশবরেণ্য মুফাসসিরে কেরাম ডক্টর মাওলানা আব্দুস সামাদ, ডঃ মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি ও অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, দেশে ইসলামকে বিজয়ের সবচেয়ে উপযুক্ত এই সময়ে সম্মানিত মুফাসসিরদেরকে সর্বোচ্চ প্রজ্ঞার সাথে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সম্মানিত দাঈদেরকে অগ্রণী ভূমিকা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে হবে। 

বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, সম্মানিত ওলামাদেরকে ছোটখাটো সব ধরনের মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 

ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আল কুরআনের সুমহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে সম্মানিত মুফাসসিরদের প্রধান উদ্দেশ্য।

সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এবং ১০টি জেলা ও মহানগরীর সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com