প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
cox24newsbd.com
cox24newsbd.com Mosjid market high school road chakaria municipality
০১৭৮৪৮৭৪৮৪৪ | cox24news2024@gmail.com
সারাদেশ

ভোলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি পার্থ, স্থায়ী সমাধানের আশ্বাস

ভোলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি পার্থ, স্থায়ী সমাধানের আশ্বাস
প্রতিবেদক: কক্স২৪ নিউজ ডেস্ক। প্রকাশ: Jul 27, 2026 প্রিন্ট: 29 Jul 2026, 09:40 AM
ভোলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি পার্থ, স্থায়ী সমাধানের আশ্বাস
ছবি: ভোলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি পার্থ, স্থায়ী সমাধানের আশ্বাস
ভোলায় মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভোলার সবচেয়ে বড় সমস্যা নদীভাঙন। বহু বছর ধরে ভাঙনরোধে কাজ হলেও স্থায়ী সমাধান হয়নি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিল।

এ সময়ে নদীভাঙন রোধে যতটা কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ভোলা শহর থেকে মেঘনা নদীর দূরত্ব প্রায় তিন কিলোমিটার। তবে আগামী একনেক সভায় ভোলার নদীভাঙন রোধে বড় ধরনের বরাদ্দ পাওয়ার আশা করছি।

বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের কাজ করা হবে। এর আগে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’
নদীভাঙন এলাকা পরিদর্শনের পর ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সদর উপজেলার আলীনগর ও ধনিয়া ইউনিয়নের খাল খনন কার্যক্রমও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com