সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে: সারজিস মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে শিক্ষার গুণগত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ দফা দাবিতে কাল সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ড মশিয়ুর রহমান ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান আইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ ভূঞা ইবি‘র নতুন উপ-উপাচার্য ড. এমতাজ, কোষাধ্যক্ষ ড. ইদ্রিস সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ট্রাম্পের সমর্থন আদায়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না: হাসনাত আব্দুল্লাহ ভোলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি পার্থ, স্থায়ী সমাধানের আশ্বাস কুরআনের আলো ছড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশের চেতনা নস্যাৎ হতে দেওয়া যাবে না’: মোবারক হোসাইন জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১ আগস্ট গণমিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : এস এম লুৎফর রহমান
ad728

কক্সবাজার জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রিন্ট
কক্সবাজার জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সংগ্রহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
কক্স২৪ নিউজ ডেস্ক।

জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল সমাবেশ ২৫ জুলাই সকাল ১০ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, ২০২৪-সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করেছে। ফ্যাসিবাদী আমলে আমাদের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মানবাধিকার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে গুম-খুনের জনপদে পরিণত করেছিল। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র কে প্রহসনে পরিণত করেছিল। সেই রকম অস্বস্তিকর পরিস্থিতির থেকে জাতিকে মুক্তি দানে আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়ে প্রতিহত করেছে। সংহত হয়েছে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। ফ্যাসিবাদী কাঠামো থেকে দেশ কে রক্ষায় জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার সেই গণভোটের ফলাফল কে অবজ্ঞা করে ক্ষমতার জোরে দেশ পরিচালনা করছে। দুর্নীতি, চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এহেন পরিস্থিতি থেকে উত্তরণে আমরা সরকার কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণ মাস্টার শামীম ইকবাল, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহসহ উপজেলা সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর