জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২৭ জুলাই সন্ধ্যা ৭ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে ১ আগস্ট ২০২৬, শনিবার বিকাল ৪টা থেকে কক্সবাজার পাবলিক হল মাঠ থেকে জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় চেতনা ও জাগরণের মাইলস্টোন। ২০২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ তার অস্তিত্ব ও সার্বভৌমত্ব ফিরিয়ে পেয়েছে। গুম, খুন, সন্ত্রাস ও নৈরাজ্য থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। দুঃখজনক হলেও সত্য একটি মহল জুলাই অভ্যুত্থান কে ব্যর্থ ও ভুলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদেশের শত-শত তরুণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের চেতনা কে আমরা হারিয়ে যেতে দিতে পারি না। তাই জুলাই চেতনা ও জাগরণ কে স্মরণে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে। আমি জামায়াতে ইসলামীর দলীয় জনশক্তিসহ জেলাবাসী কে গণমিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসিন, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবু তালহা, কক্সবাজার সরকারি কলেজ সভাপতি জসিম উদ্দিন মাহমুদ, কক্সবাজার পৌরসভা সভাপতি ওসমান সরওয়ার প্রমুখ।
রাজনীতি
১ আগস্ট গণমিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00
00:00
অডিও প্রস্তুত।
অটো ফটো কার্ড
একটি পেশাদার standard social-news card।
ফটো কার্ড এখনো তৈরি হয়নি
দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।