সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে: সারজিস মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে শিক্ষার গুণগত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ দফা দাবিতে কাল সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ড মশিয়ুর রহমান ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান আইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ ভূঞা ইবি‘র নতুন উপ-উপাচার্য ড. এমতাজ, কোষাধ্যক্ষ ড. ইদ্রিস সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ট্রাম্পের সমর্থন আদায়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না: হাসনাত আব্দুল্লাহ ভোলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি পার্থ, স্থায়ী সমাধানের আশ্বাস কুরআনের আলো ছড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশের চেতনা নস্যাৎ হতে দেওয়া যাবে না’: মোবারক হোসাইন জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১ আগস্ট গণমিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : এস এম লুৎফর রহমান
ad728

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : এস এম লুৎফর রহমান

প্রিন্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : এস এম লুৎফর রহমান
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : এস এম লুৎফর রহমান
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সীমিত আয়ের শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত না করলে জনদুর্ভোগ আরও বাড়বে।

তিনি আজ চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত সদস্য কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন।

এস এম লুৎফর রহমান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। অথচ তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে হলে কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমবান্ধব নীতিমালা কার্যকর করতে হবে।

লুৎফর রহমান আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের সমস্যা সমাধানের পাশাপাশি সমাজসেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সংগঠন সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ ও সচেতন শ্রমিক সমাজই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূইয়াঁ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক ইঞ্জি:সাইফুল ইসলাম প্রমূখ।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর